বৃহস্পতিবার

৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ট্রাক চালক নিহত

মীর সোহেল মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোডঘর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত ট্রাকচালক, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে মিরাজুল ইসলাম (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাকচালক মৃত্যুবরণ করেন ।

খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নাওজোড় কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ