মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভাস্থ চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার প্রধান মহাসড়ক হয়ে মিছিলটি মিরপুর প্লাজার সামনে এসে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় কালিয়াকৈর পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, শ্রমিক দলের গাজীপুর জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপি’র ৭ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হবি দেওয়ান, ৭ নং ওয়ার্ড যুব দলের সভাপতি সোহেল সরকার, যুবদল নেতা মোঃ রবিন দেওয়ান, যুবদল নেতা মাহবুব আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

