মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মদন খালি গ্রামে একটি মাছের খামার জোরপূর্বক দখল করে দুই কোটি টাকার মাছ বিক্রি করে টাকা আত্মসাৎ অভিযোগ উঠেছে নুরল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামে নদীয়ার বিলে মোঃ বাদল হোসেন ও কুব্বত আলী,নুরল ইসলাম যৌথ ভাবে মৎস্য খামারের ব্যবসা করিয়া আসছিল। অভিযুক্ত নুরুল ইসলাম কিছু লোকের বুদ্ধিতে হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে জটলা পাকিয়ে ৮২ বিঘা একটি খামার জোরপূর্বক দখল ২ কোটি টাকার মাছ বিক্রি করে আত্মসাৎ করেছে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করে হিসাব নিকাশ শেষ করা হয়। ওই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন ২ নং ওয়ার্ডের মেম্বার শরিফ আল মামুন (আবু)দায়িত্ব নেন । এ ব্যাপারে বোয়াল ইউনিয়নের পরিষদে দুই বার বসা হয়। এই বিচারে উপস্থিত থাকেন সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, অধ্যাপক নূর মোহাম্মদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে কোন মীমাংসা হয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এস আই আবুল কালাম জানান, বাদল হোসেন বাদী হয়ে অভিযোগ করেছেন। মাছের খামার কোন পানি নাই। নুরুল ইসলাম বেকু দিয়ে মাটি কাটছিল বন্ধ করে দিয়ে আসছি। মাছ আগেই নুরল ইসলাম বিক্রি করে দিয়েছে শুনেছি।
বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন জানান,তারা তিনজনে তিনটি মাছের খামার নিয়েছিল । বাদল হোসেন, কুব্বত,নুরুল ইসলাম দশজন কমিটি করে তাদের দিয়ে হিসাব করেছে। হিসাবে একটু সমস্যা হওয়ার কারণে পুনা রায় হিসাব ভেরিফাই করার জন্য দেওয়া হয়েছে। তিনটি মাছের খামার। ১টা নুরুল ইসলামকে দেওয়া হয়েছে। বাূদল আর কুব্বত কে ২টি মাছের খামার দেয়া হয়েছে।

