শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে সাংবাদিকের বাড়িতে হামলা’র প্রতিবাদে মানববন্ধন, বিবৃতি ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনায় মানববন্ধন, বিবৃতি, স্মারকলিপিসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকায় আরিচা-জাফরগঞ্জ সড়কে স্থানীয় এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শতাধিক সাধারণত মানুষ অংশ নেয়। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়িক আল-আমীনকে দ্রুত গ্রেপ্তার ও এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে সচেতন মহল ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানায়।

এছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য মারুফ হোসেন ও একজন পেশাদার সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমীনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির জোর দাবি করছি।

অপর দিকে টেলিভিশন রিপোর্টস ইউনিটি ( টিআরইউ) সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম ঙলিটন যৌথ বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং পুরো সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের একটি অপচেষ্টা।

দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় মাদক ব্যবসা চলমান থাকলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একজন সাংবাদিককে লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

অবিলম্বে হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ি আল-আমীনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আমরা আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। পুলিশ সুপার পক্ষ থেকে এ বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

মানববন্ধনে তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় কবরস্থানে মাদক বিক্রি হয়, বিভিন্ন জায়গায় হাত বাড়ালেই বিভিন্ন নেশাজাত দ্রব্য পাওয়া যায়। এ বিষয়টি সবাইকে সচেত করার জন্য কালের কণ্ঠের সাংবাদিক ফেসবুকে তুলে ধরায় তার বাসায় হামলা চালায় আলামিন নামের মাদক ব্যবসায়িক। আমরা তার কঠিন শাস্তি চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবালয় তেওতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ,শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সুরুজ, বিএনপি নেতা, সফি বিশ্বাস, শাহিনুর রহমান শাহিন, স্থানীয় মসজিদের ইমাম হায়দার মুন্সী, তেওতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার মেম্বারসহ আরো অনেকে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স। আপনারা এলাকায় মাদক এরকম তথ্য থাকলে দ্রুত আমাদেরকে তথ্য দিয়ে সহোযোগিতা করবেন। সাংবাদিকের বাসায় হামলার বিষয়ে পুলিশ অভিযুক্ত আলামিন কে গ্রেপ্তারে বিষয়ে কাজ করছে।

উল্লেখ্য, শিবালয় উপজেলার তেওতা এলাকায় সম্প্রতি মাদক কারবারিদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়েছে। মাদকের এই ভয়াবহতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সচেতনতামূলক পোস্ট করেন সাংবাদিক মারুফ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মাদক কারবারি আল-আমীন মারুফের বাড়িতে হামলা চালায়। সে বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। আশেপাশে লোকজন টের পেলে এই মাদক কারবারি সটকে পড়ে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ