বুধবার

২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জরাজীর্ণ টিনের ঘরে অনিশ্চয়তায় থাকা আলো রানীর পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের জরাজীর্ণ টিনের ঘরে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় দিন কাটছিল আট সন্তানের জননী বৃদ্ধা আলো রানী সাহার। তার দুর্দশার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের।

সংবাদটি নজরে আসার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ইউএনও মো. আল মামুন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি সরেজমিনে আলো রানী সাহার বাড়িতে গিয়ে তার হাতে দুই বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা আলো রানী সাহা। এ সময় ইউএনও মো. আল মামুন তার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, আলো রানী সাহার জরাজীর্ণ বসতঘরের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামীতে স্থানীয়ভাবে একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে তিনি সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।

উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যেও প্রশংসা দেখা গেছে। তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ