রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে বাসিন্দা এবং অবসর প্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলায় রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন । শুধু তাইনয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি আওয়ামী লীগ ক্ষমতার সময় বেশ কয়েকবার কারাবন্দী হয়েছেন।
বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতায় ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ