নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে ইলেকট্রেশিয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতির ঘটনায় ডাকাতরা নগদ ৪ লাখ টাকা দুই ভরি স্বর্ণ ও একটি মোবাইলসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লোড করে নিয়ে যায়।
শুত্রবার দিনগত রাত ১২ টার সময় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ। তারা হলেন শাহিন ও মাসুম।
এবিষয়ে বাড়ির মালিক ইলেকট্রেশিয়ান শাহিনুর ইসলাম জানান, শুক্রবার দিনগত রাতে বারান্দার গ্রিল কেটে ঘরের বেতর প্রবেশ করে প্রথমে আমার মায়ের রুম থেকে নগদ ৪ লক্ষ টাকা দুই ভরি পরিমান স্বর্ণ লুট করে পরে তারা আমার রুমে ঢুকে মোবাইল নেওয়ার সময় আমি জেগে গেলে একজনকে জড়িয়ে ধরি তখন, তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে হাতে এবং শরীরে আঘাত করে। এসময় আমি ডাকচিৎকার করলে তারা সবাই পালিয়ে যায়। স্বর্ণের চেইন টাকা সহ সর্বমোট ৪ লক্ষ টাকা লুট করে নেয় তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে ধামরাই থানার ওসি অপারেশন দেবাশীষ সানা জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহবাজন দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত শাহিন ও মাসুম দুই জনই বাড়ির পাশের মুরগির ফার্মে কাজ করত। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

