রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে এইচএসসি পরিক্ষার্থীকে মারধর

ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে নেশার পার্টির টাকা না দেওয়ায় এইচএসসি ২০২৪ ব্যাচের এক পরিক্ষার্থীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর বড় ভাই।

বুধবার (৩ জুলাই) সকালে কুল্লা ইউনিয়ের লাড়ুয়াকুন্ডু এলাকায় মারধরের ঘটনায় ঘটে।

আহত এইচএসসি পরিক্ষার্থী রাকিবুর হোসেন ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। রাকিবুল ধামরাই সরকারি কলেজ হতে মানবিক বিভাগ থেকে পরিক্ষা দিচ্ছে।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মোঃ ইমরান (৩০), মোহর আলী(৪৫), হৃদয়(২৩), মারুফ(২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড় ভাই হাসিবুর রহমান এক মাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের উপলক্ষে এলাকার কিছু অসাধু লোকজন পার্টির কথা বলে ২০ হাজার টাকা দাবি করে সেই টাকা না দেওয়াই রাকিবুলকে লোহার রোড, বাঁশের লাঠি, পাইপ দিয়ে মারধর করে।

ভুক্তভোগী বড় ভাই হাসিবুর ও পরিবারের লোকজন বলেন, আমি এক মাস পূর্বে পারিবারিকভাবে শরীয়ত মোতাবেক বিয়ে করি। সেই বিয়ের অনুষ্ঠান না করায় আমার কাছে এলাকার কিছু অসাধু লোকজন পার্টির কথা বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ার আমাকে ও আমার ভাই কে ঈদের পর মারধর করে। মারধর ও চাঁদার কথা স্থানীয় মেম্বার ও তাদের পরিবারের কাছে বিচার দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে আজ এইচএসসি পরিক্ষার্থী আমার ছোট ভাইকে রাস্তায় একা পেয়ে লোহার রট,প্লাস্টিকের পাইপ,বাসের লাঠি দিয়ে মারধর করে,আমার ভাইয়ের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

আমার ভাই রাকিবুলের আগামীকাল ইংরেজি পরীক্ষা যে ভাবে মারধর করেছে মনে হয় পরীক্ষা দিতে পারবে না।যদি পরিক্ষা দিতে না পারে তাহার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আমি ধামরাই থানায় অভিযোগ দিয়েছি সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে ধামরাই থানা উপ-পরিদর্শক এস আই রাজু মন্ডল জানান, এইচএসসি পরিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাওএক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ