নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধাণমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসুচির আওতায় কৃষিতে প্রাণ ফেরাতে বাড়ীগাঁও বাসাইল বিল হতে বংশী নদীগামী অভিমুখে ৩কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
বুধবার (৬মে) দুপুরে উপজেলা কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও বাসাইল বিল হতে বংশী নদীগামী ৩কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসুচীর চালু করেছিলেন। সেই উদ্যোগে বিগত ১৭বছর পর আবারও এই ধরণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধামে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরই পাশাপাশি খালে মাছ চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে। এতে আমাদের পরিবেশের সুরক্ষা হবে।
উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অফিস আয়োজিত এই প্রকল্পের আওতায় ৩কিলোমিটার দৈর্ঘ্য এবং দুই পাড়সহ ১০ মিটার প্রস্তের খাল খনন করা হবে। এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৫৩লাখ টাকা। এতে ২৬৮জন উপকারভোগী ৪০দিন কাজ করবেন এবং প্রতিদিন তাদের মজুরি নিধারণ করা হয়েছে ৫০০টাকা। আগামী ১৫ই জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিধারণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ,কে এম মোহিতুল ইসলাম।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ,কে এম মোহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাশার, কুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাচ আলী, কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক জহুরা খাতুন, কুল্লা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন সুজন, ইউপি সদস্য মোঃ মহিউদ্দিনসহ প্রমুখ।

