বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে নিখোঁজের ১১ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১১দিনপর ইদ্রিস আলী (৭৫) নামে এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পরিবারের লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে বেলা ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

ইদ্রিস আলী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়কুশিয়াড়া গ্রামের, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল মিয়ার পিতা।

এলাকাবাসী ও পরিবারের লোকজন বলেন, ইদ্রিস আলী মাতব্বর গ্রামের লোকজনের বিপদ আপদে পাশে সবসময় দাঁড়াতেন মানুষের পাশে দাঁড়াতের বিধায় আজ তাহার পরিণতি এমন হলো। ১১দিন আগে নিখোঁজ থাকার পর আজ তার লাশ পাওয়া গেল।

এরকম মর্মান্তিক মৃত্যু আমরা কখনো আগে দেখিনি।যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।আমাদের এখানে অবৈধভাবে আকসিননগর নামে আবাসিক প্রকল্প আছে। সেই প্রকল্প এর বিরুদ্ধে ছিলো।ইদ্রিস আলী মেয়ে আরও বলেন, আমার বাবা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাটতে যায়, তার পর সে আর বাড়িতে ফিরেনি, অনেক খোঁজাখুঁজি করি।

আজ সকালে পরিবারের লোকজন বিলে খুঁজতে গেয়ে দেখি পানার নিচে গলিত অবস্থায় পাওয়া যায় তাহার লাশ। তাহার পড়নের লঙ্গি দেখে আমরা চিনতে পারি। আমার বাবার অনেক শত্রু ছিলো।

ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ