ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-
ঢাকার ধামরাই উপজেলা খামারীবান্ধব প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম জাহানকে বহাল রাখার দাবি ও বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সকল খামারীসহ এলাকার লোকজন।
প্রাণীসম্পদ কর্মকর্তা সেলিম জাহানকে বদলী করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা আজ রবিবার (৮স্টেপ্টেম্বর) বেলা ২টার দিকে ধামরাই প্রাণীসম্পদ অফিসের সামনে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন খামারীর লোকজনসহ উপজেলাবাসি।
গত (৩স্টেপ্টেম্বর) রোজ মঙ্গলবার প্রাণীসম্পদ কর্মকর্তা সেলিম জাহানকে হঠাৎ করে ফরিদপুর জেলার সালথা এলাকায় বদলী করা হয়। সেই বদলী প্রত্যহারের দাবিতে মাঠে নামে লোকজন।
মানববন্ধনে খামারীরা বলেন, সেলিম জাহান স্যার একজন ভাল মানুষ। তিনি উপজেলার সকল খামারীদের সব সময় খুজ খবর রাখেন। খামারীদের কোন সমস্য হলে দৌড়িয়ে ছুটে যান খামারে, সেটা রাত হোক আর দিন হোক। এছাড়া তিনি প্রাণীসম্পদ হিসাবে দক্ষ, বিচক্ষণ একজন লোক। এমন প্রাণীসম্পদ কর্মকর্তাকে বহাল রাখার জন্য খামারীরাসহ মানববন্ধনে উপজেলার বিভিন্ন পেশার লোকজন আংশ গ্রহন করেন।
এই বিষয়ে তরুণ খামারী উদ্যোক্তা মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, আমি একছাত্র, আমি লোখাপড়ার পাশাপাশি একটি গরুর খামার করেছি। আমরা প্রাণীসম্পদ স্যারের কাছে যে কোন বিষয় নিয়ে আসলে স্যার সেটা সাথে সাথে করে দেন। স্যারকে যে কোন সময় ফোন দিলে পাওয়া যায় এবং আমাদের সমস্যার কথা জানাতে পারি। এছাড়া খামারে কোন সমস্যা হলে স্যারকে জানালে দ্রুত গিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করেন। এমন একজন প্রাণীসম্পদ কর্মকর্তা থাকলে আমাদের দেশে চাকরীর জন্য ঘোরতে হবে না। প্রত্যেকের জায়গা থেকে উদ্যোগতা তৈরি হবে।
এই বিষয়ে ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স পড়ুয়া মোঃ লিটন নামে এক খামারী বলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সেলিম জাহান স্যারের পরামর্শে আমি ৫টা গরু দিয়ে খামার শুরু করি। স্যার সেই থেকে আমার খামারের সব সময় খোজ খবর রাখতেন। বর্তমানে আমার খামারে ১২টি গরু আছে। স্যারকে ফোন দিয়ে গরুর সমস্যার কথা জানালে তিনি গিয়ে সমস্য গুলি নিবিড় ভাবে দেখে পরামর্শ দিতেন। এছাড়া গরুর জন্য ভ্যাকসিন আসলে আমাকে ফোন দিয়ে সেগুলি নিতে বলতো।
এই বিষয়ে প্রাণীসম্পদ সেলিম জাহান বলেন, আমি যেহেতু সরকারী চাকরী করি, সেই সুবাধে আমার উর্ধতন কর্তৃপক্ষ যেখানে দিবে সেখানে আমাকে চাকরী করতে হবে। কারণ আমাদের চাকুরি হচ্ছে বদলীযোগ্য। তবে আমি ধামরাই বাসির জন্য সব সময় চেষ্টা করছি ভাল কিছু করার জন্য।

