রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিধবার ২ কোটি টাকার মূল্যের জমি দখল,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে এক বিধবার প্রায় ২ কোটি টাকার মূল্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে এলাকার চিহ্নিত ভূমিদস‍্যুদের বিরুদ্ধে। এঘটনায় ওই বিধবা অসহায় নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর ২য় খন্ড এলাকায়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সাভার উপজেলার বাসিন্দা মেরাজ চৌধুরী ধামরাই উপজেলার ফুটনগর ২য় খন্ড মৌজায় আর এস ৩৯৩ নং দাগে ৭৮ শতাংশ জমি গত ১৭ পূর্বে ক্রয় করে ভোগদখল ছিল। মেরাজ চৌধুরী মারা যাওয়ার পর ওই জমি চাষাবাদ করে ভোগদখলে ছিল তার স্ত্রী ফাতেমা চৌধুরী।

সাভার নামাবাজারের পাশে জমি হওয়াতে ওই জমির মূল্য প্রায় ২কোটি টাকার মত। একারনে ওই জমিতে নজর পরে নামাবাজার এলাকার চিহ্নিত ভূমিধ‍দস‍্যু শরিফ উদ্দিনের। গত ৭ ই ডিসেম্বর বিধবার ওই জমিতে জোরপূর্বক সাইনবোর্ড দেয় শরিফ উদ্দিন,মজিবর রহমানসহ ইব্রাহিম হোসেন।

এসময় বিধবা ফাতেমা চৌধুরী তাদের বাধা দিলে তাকে জমি থেকে বিভিন্ন হুমকি দিয়ে বের করে দেয়। এঘটনায় অসহায় ওই নারী থানায় অভিযোগ দিলে ধামরাই থানার এস আই পরিমল ঘটনাস্থল পরিদর্শন করে বাদী বিবাদীকে থানায় কাগজপত্র নিয়ে হাজির হইতে বলে। বিবাদী শরিফ উদ্দিন পুলিশের কথায় তোয়াক্কা না করে উল্টো বাদিকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে।

এদিকে ওই ভূমিধস‍্যুরা জমি দখল করে প্লট করে বিক্রি করার উদ্দেশ্যে জমিতে বেকু দিয়ে কাজ করছেন। ভূমিধস‍্যুরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক জিডি হয়েছে।

এবিষয়ে বিধবা ফাতেমা চৌধুরী বলেন, ১৭ বছর ধরে ভোগদখলে থাকা তার প্রায় দুই কোটি টাকার মূল্যের জমি এলাকার চিহ্নিত ভূমিদস‍্যু শরিফ উদ্দিন, মজিবর রহমান ও ইব্রাহিম জোরপূর্বক দখল করেছে। তিনি থানায় অভিযোগ দেওয়ার পর এস আই পরিমল তাদের থানায় ডাকছিল কিন্তু তারা আসে নাই।

ধামরাই থানার এস.আই পরিমল বলেন, ফাতেমা চৌধুরী অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম তদন্তাধীন রয়েছে।

মজিবর রহমান বলেন, তারা বায়না সূত্রে মালিক হয়ে জমিতে সাইনবোর্ড টানিয়েছে। প্লট করে বিক্রি করবে বলে তারা ভেকু দিয়ে জমিতে কাজ করছে। তিনি আরও দাবি করেন, তারা যার কাছ থেকে বায়না করেছে তার মালিকানা আদালত থেকে দিয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ