নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাই পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ডিসেম্বর) ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ এর উদ্যোগে ধামরাই পৌরসভার ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনো কোনদিন সরকারি দলে থাকার জন্য নেতৃত্ব দেন নাই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
এসময় তিনি আরও বলেন, তিনি দীর্ঘ সাড়ে ১৫ বছর সৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনগণের মনিকোঠায় জায়গা করে করে নিয়েছেন বলে মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। দোয়া মাহফিলে সকল মুসল্লী রোজা রেখে একত্রিত হয়ে দেশনেত্রী ও মানবতার মা বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে আরোগ্য কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আসিফুর রহমান খান মিলন,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল সহ আরও অনেকে।
সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান ও তার ছেলে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান এর জন্য দোয়া করা হয়।
রোগমুক্তির দোয়া মাহফিল সভায় বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

