শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন

ধামরাই প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রসাশক ও ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে গনতন্ত্রের মডেল হিসেবে পরিচিত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ জলিল,ঢাকা জেলা যুব দলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ,ঢাকা জেলা বৃহত্তম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ধামরাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ