শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ঢেকে নিয়ে চোরের অপবাদ দিয়ে শংকর নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক চাউল ব্যবসায়ী ওয়াজেদ হাজীসহ তাহার লোকজনের বিরুদ্ধে।

গত ৮ আগষ্ট রাতে মারধর করলে আহত অবস্থায় আজ ১৫ আগষ্ট সকালে যুবকের মৃত্যু হয়। নিহত-শংকর চন্দ্র মন্ডল ধামরাই পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম কায়েদ পাড়া মহল্লার মদন চন্দ্র মন্ডলের ছেলে।

নিহতর পরিবার জানান, ৮ তারিখে ওয়াজেদ হাজীর ধানের চাতালে পানি তুলার একটি পাম্প চুরি হলে বাদশা নামে এক যুবককে আটক করে। বাদশা বলে আমি এই চোরের সাথে একা জড়িত না। এর সাথে শংকর ও জড়িত আছে। ওয়াজেদ হাজীর লোকজন শংকরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমরা বাধা দিলেও কোন কাজ হয়নি।

আমাদের চোখের সামনে থেকে ধরে নিয়ে হাত-পা বেধে মারধর করে ওয়াজেদ হাজী ও তার লোকজন। পরে শংকর কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। আজ সকালে শংকর মারা যায়।

ধামরাই থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, শংকরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহতর পরিবার থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ