রবিবার

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে লরিচাপায় নিহত ২

ওয়াসিম হোসেন,ধামরাই

ঢাকার ধামরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলী (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে ধামরাইয়ে জয়পুরার দিকে যাওয়ার সময় মহাসড়কের বাথুলি এলাকায় এলে অপর দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ