মঙ্গলবার

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ধামরাইয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬অক্টোবর) বেলা ১১টার দিকে ধামরাই উপজেলা পরিষদ হলরোমে শারদীয দুর্গাপূজা উপলক্ষে ২৩২টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিযে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।

তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পোশাকধারী পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আপনারা নিশ্চিন্তে পূজা উৎযাপন করবেন। আইন শৃঙ্খলার পাশাপাশি আমরা আপনাদের পাশে থাকবো।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সময় আরোও বক্তব্য রাখেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি সুলতানা আহম্মেদ, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শামছুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ