রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের ছেলে হত্যা: আরএমপির ৪ পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক নিউজ: গ্রেফতার আসামি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের বরখাস্ত করেন।

রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) হত্যা ও তার মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার আসামি লিমন মিয়া (৩৪) গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া চারজন হলেন- উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। তারা সবাই নগরের রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত ও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কার কার দায়িত্বে অবহেলা ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন আদালত।

সূত্র: জাগো নিউজ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ