ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ,
ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে পাট শিল্প কেড়ে নিয়েছে। এরপর থেকেই চামড়া শিল্প, পোশাক শিল্প ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বুধবার (১১সেপ্টেম্বর) বিকেলে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য বলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, ভারত এদেশের শিল্প ধ্বংসের খেলায় মেতে উঠেছে। আওয়ামীলীগ ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প গুলোতে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক সমাবেশ করছে বিএনপি।
আওয়ামীলীগের নৈরাজ্য ও ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাচাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ও শ্রমিক দলের সমন্বয়ে কমিটি গঠন করে চক্রান্তের জবাব দিতে নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি।
এসময় শ্রমিক সমাবেশে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দীন ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ধামরাই থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক খান জাহিদ, ধামরাই থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান অাহমেদ চৌধুরী রবিন, বৃহত্তর ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, সাবেক ছাত্রনেতা খুররম চৌধুরী টুটুল, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন রিমন, রাফিজুল ইসলাম রবিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

