বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কালিয়াকৈরে সচেতনতামূলক সভা

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র ঈদুল আযহা ২০২৬ ইং উপলক্ষে মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি সংলগ্ন খাড়া জোড়া এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়কের বিভাগীগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পাবনা জেলার মাননীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান এমপি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডঃ মোহাম্মদ জিয়াউল হক, বি আর টিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বি আর টি এ চেয়ারম্যান হাবিবুর রহমান, গাজীপুর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দিন, গাজীপুর জেলার হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমতউল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।

এ সময় সাধারণ জনতা ,পরিবহনের মালিক, শ্রমিক এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত থেকে সড়কের শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ