শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিধবা নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় এক বিধবা নারীকে ধর্ষণের দায়ে মোজাম্মেল নামের এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় বিধবা নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ। মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর কাইয়ুম খান বার্তা২৪-কে বিষয়টি নিশ্চিত করেন।

ইউপি সদস্য মোজাম্মেল মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ফারিরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। ভুক্তভোগী ওই নারীর বাড়িও একই এলাকায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৮ বছর আগে মারা যায় ভুক্তভোগী ওই নারীর স্বামী। এরপর তার এক ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়ে তিনি ঢাকার সাভারে থাকতেন। মাঝে মাঝে গ্রামের নিজ বাড়িতে আসতেন।

গেলো কয়েক মাস ধরে ইউপি সদস্য মোজাম্মেলের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। মোবাইলে তাদের সাথে কথা হলে এক সময় তারা প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। এক পর্যায়ে মোজাম্মেল বিয়ের আশ্বাসে ওই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়।

এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে মোজাম্মেল ওই বিধবা নারীর বাড়িতে যায়। তার কিছুক্ষণ পরেই এলাকাবাসী বাইরে থেকে ঘর তালা দিয়ে ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশ সেখান থেকে ইউপি সদস্যকে থানায় নিয়ে আসে। পরে আজ বৃহস্পতিবার সকালে তার নামে একটি ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান সদর থানার ওসি হাবিল হোসেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ