নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাড. জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাড. রকিবুর রহমান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল প্রমুখ।
বক্তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে, অতিদ্রুত এই হত্যার সঙ্গে জরিতদের গ্রেফতার করে আসামীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

