নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ ৩ (সদর-সাটুরিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহজাহান আলী সাজু।
সোমবার দুপুরে মোটর গাড়ি প্রতীকে নির্বাচন করার লক্ষে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে তুলনামূলক তেমন উন্নয়ন হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হলে মানিকগঞ্জ সংসদীয় ৩ আসনে গঠনমূলক উন্নয়ন করা হবে। সাধারণ জনগন নিজেদের উন্নয়নের স্বার্থে মোটর গাড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গেলো উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন শাহজাহান আলী সাজু। তবে সারাদেশের ন্যায় তিনিও অপসারিত হন।

