বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়ে নিজের মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে।

আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব। ’

ওবায়দুল কাদের জানান, নারী সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদেরের ব্রিফিংয়ের পর বিকালে আওয়ামী লীগ ৪৮ টি নারী আসনে মনোনয়নের চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছে। আর জাতীয় পার্টি পাচ্ছে দুটি আসন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ