শনিবার

১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে আব্দুল মান্নানের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ সাইফুল ইসলাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর–হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারিয়া-হাটিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র উচ্চ আদালতের নির্দেশে বৈধ ঘোষিত হওয়ায় শুকরিয়া আদায় এবং তাঁর পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিংগাইর উপজেলার জার্মিত্তা এলাকায় তাঁর নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ন খান, হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. বিল্লাল হোসেন খান, জামশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আওলাদ হোসেন বুলু, ধল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. মো. আওলাদ হোসেন মোল্লা, সাংগঠনিক নেতা মো. মনির হোসেন ও এস এম বেলায়েত হোসেন জাহাঙ্গীর।

এসময় উপস্থিত ছিলেন তালেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলী মনসুর ও সাধারণ সম্পাদক মো. রাজিব বিশ্বাস, জার্মিত্তা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, চান্দহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, সায়েস্তা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চারিগ্রাম ইউনিয়নের নেতৃবৃন্দসহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জার্মিত্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. সিরাজুল ইসলাম সিরাজ।

বক্তারা জানান, এস এম আব্দুল মান্নান গত ২৯ ডিসেম্বর জাতীয় পার্টির প্রতীক ‘লাঙ্গল’ নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলেও সেখানেও আবেদন বাতিল হয়। পরে উচ্চ আদালতে রিট দায়ের করলে আদালত তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

উচ্চ আদালতের রায়ের পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দেশবাসীর দোয়া কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ