নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের তৃতীয় জানাযা শেষে মানিকগঞ্জ শহরের সেওতা কবরাস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে গার্ড অব অনার শেষে তাকে দাফন করা হয়। এসময় আসিম জাওয়াদের বাবা, বিমান বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম মাঠে নিহত পাইলট আসিমের জানাযা সম্পন্ন হয়। আর দুপুর পৌনে ১২ টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তার মরদেহ নিয়ে অবতরণ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি।

