বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা শাহিন মৃধার দেশে ফেরা উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রবাস জীবন শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মৃধা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বালিরটেক এলাকায় উৎসবমুখর পরিবেশে শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে তাকে বরণ করে নেন।

শাহিন মৃধাকে বরণ করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও ঢাক-ঢোল নিয়ে উপস্থিত হন। পরে ৫ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন বের করে হরিরামপুর উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। পুরো পথজুড়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

উপজেলা চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহিন মৃধা বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার দমন-পীড়ন, জুলুম ও নির্যাতনের কারণে আমি দীর্ঘদিন নিজের বাড়িতে থাকতে পারিনি। একসময় বাধ্য হয়ে প্রিয় মাতৃভূমি ছেড়ে প্রবাসে যেতে হয়। কিন্তু প্রবাসে থেকেও আমি জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধার দিকনির্দেশনায় দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আমরা স্বাধীনভাবে দলীয় কর্মসূচি পালন করতে পারছি। এজন্য যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি শুধু একটি দল নয়, এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের প্রতিটি ঘরে বিএনপির পতাকা উড়বে, মানুষের মুখে হাসি ফুটবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলু, সুতালড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু, বয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, চালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজম খান, হরিরামপুর থানা বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক শিকদার মাসুদ, বাল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কাজী রফিকুল ইসলাম মালেক, হরিরামপুর উপজেলা বিএনপির সদস্য নূরে আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রতন খান, আহত জুলাই যোদ্ধা চালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ হৃদয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বাকের খান, চালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদ মনজুরুল আলম মঞ্জু, হরিরামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে হরিরামপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ