নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরের একটি টিনশেড ঘর থেকে ছয়টি ককটেল সদৃশ্যবস্ত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন উপজেলা চত্বরের পুরাতন মুক্তিযোদ্ধা টিনশেড পরিত্যাক্ত ঘরের জানালা দিয়ে ককটেল সদৃশ্যবস্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন টিনশেডের ঘরের দায়িত্বে থাকা আকতার হোসেন বলেন, “গত ৫ আগষ্টের পর থেকে এ ঘরটি পরিত্যাক্ত অবস্থায় আছে। এর মধ্যে ঘরটি খোলা হয়নি। আজ দুপুরে উপজেলা সদর সংলগ্ন দাসকান্দি বয়ড়া গ্রামের আমিনুল ইসলাম বাবু আমাকে টিনশেড ঘরটি খুলে দিতে বললে আমি খুলে দেই। পরে টেবিলে রাখা ৬টি ককটেল সদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুমিন বলেন, স্থানীয়দের সহায়তায় উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধাদের পুরাতন টিনের ঘড় থেকে ৬টি ককটেল সদৃশ্যবস্ত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞ টিমের সাথে আলাপ করে সেগুলো ধ্বংস করা হবে।

