নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে কালামপুর যুবক সমিতির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬- এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকেল ৪টার সময় কালামপুর ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টুর্নামেন্টর সূচনা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ধামরাই সোনালী অতীত ক্রীড়া কল্যাণ সংস্থা ও ময়মনসিংহ জারিফ ফুটবল একাডেমি।
কালামপুর যুবক সমিতির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “আরাফাত রহমান কোকো একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার ওপর জোর দিয়ে তিনি তরুণদের প্রতি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক, ঢাকা জেলা যুব দলের সাবেক সহ- সভাপতি ইবাদুল হক জাহিদ, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জালাল উদ্দীন, ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, যুবদল নেতা ইস্রাফিল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

