বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার( ০১ মে) দুপুরের দিকে ধামরাই থানা রোড এলাকায় মে দিবস পালন করা হয়।

কামরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা শহীদুল ইসলাম সুজন।

প্রধান অতিথি বলেন, শ্রমিকরা দির্ঘ্য সময় কাজ করার পরও যদি ন্যায্য মজুরী না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে তার ইতিহাস তুলে ধরেন। শ্রমিকদের যে কোন বিপদে পাশে থাকার আশ্বাস দেন।

কাজের সময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ও তুলে ধরেন। সকলকে একত্রিত হয়ে থাকার আহবান জানান তিনি। সেই সাথে শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার কথাও তুলে ধরেন।

অন্যান্য বক্তারা বলেন, সব সময় শ্রমিকের ন্যা্য মজুরি দিতে হবে। কেউ যেন নির্যাতিত না হয়। আমরা সব সময় শ্রমিক ভাইদের পাশে আছি, থাকবো। তাদের শ্রমের বিনিময়ে ধনীরা আরাম আয়েশে থাকেন। শ্রমিকরা সমাজের সম্পদ।কিন্তু আজ তারা নির্যাতিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনকিলাবের সাংবাদিক আনিস উর রহমান স্বপন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, মফিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সকল শ্রমিক ভাইদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ