রবিবার

১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মীর সোহেল মিয়া

মাদক নির্মূল এবং জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কালিয়াকৈর বাস স্ট্যান্ড টার্মিনাল চত্বরে এই মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

এই সময় একটি মাদক বিরোধী র‍্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজারের পুরাতন বাস স্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বাস টার্মিনাল চত্বরে এসে মিলিত হয়।

এসময় বাংলাদেশ সড়ক ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুরে এক আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ভিপি ইব্রাহিম খলিল।

এ সময় আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন সহ স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ