ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মঈনূল ইসলাম মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ঈদসামগ্রী তুলে দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসছন ফেরদৌস মুরাদ।
ঈদসামগ্রীর মধ্যে রয়েছে দুই কেজি পোলাওর চাল, ১ কেজি চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, আলু ও সাবান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

