রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে প্রশাসকের পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার সোমবাভ ইউনিয়নের সেবা গ্রহিতাদের হয়রানি করায় প্রশাসকের পরিবর্তনের দাবিতে এলাকাবাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১জানুয়ারী) বেলা ১২টার দিকে সোমবাগ ইউনিয়ন পরিষদের সামনে প্রশাসকের পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় মানববন্ধন কারীদের বিক্ষোভের মুখে সোমবাগ এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। পরে তারা ইউনিয়ন পরিষদের ভিতরে প্রশাসকে এক ঘন্টা আটকে রাখে।

মানববন্ধনে বক্তরা বলেন গত ৫ আগষ্ট সরকার পতনের পর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লাকে। ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ জনগণের সাথে অসদাচারণ ও হয়রানি শুরু করেছেন।

তি‌নি সাধারণ জনগনের জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিস সনদ, ট্রেড লাইসেন্স ও টিসিবর পণ্য বিতরণে মানুষকে দিনের পর দিন ঘোরাতে থাকেন। সোমবাগ ইউনিয়নের সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন।

এই বিষয়ে সোমবাগ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে সোমবাগ ইউনিয়ন বাসি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসক মোঃ জাকির হোসেন মোল্লা জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশান সনদ সহজে দেয় না।

এছাড়া আমরা ইউপি সদস্যরা সনাক্তকারী হিসাবে স্বাক্ষর করলেও তিনি আমাদের কোন মূল্যয়ন করেন না। আমাদের ইউনিয়নে টিসিবির পণ্য আসছে আমরা মেম্বারগণ যাচায় বাচায় করে কার্ড কের দিয়েছি অথচ প্রশাসক সেই টিসিবির পণ্য তাদের না দিয়ে দিনের পর দিন তাদের ঘোরাতে থাকেন।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, আমি আমার অফিসের কাজ করে বাকী সময় ইউনিয়ন পরিষদের যথাসাধ্য সময় দিয়ে থাকি। আমার জানামতে আমি কাউকে হয়রানি করি না।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, সোমবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। পরে আমি সেখানে গিয়ে সাধারণ জনগণের ও ইউপি সদস্যদের সাথে আলাপ আলোচনা করি। এ বিষয়ে ডিসি স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ