বুধবার

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মতিপাল মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে মতিপাল মিষ্টির দোকানসহ ৪ টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে ধামরাই পৌর শহরের বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মতিপাল মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা, শিবচরণকে ১৫ হাজার টাকা, দুটি মুদি দোকানকে মোট ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন জানান,উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে এবং বাজারে স্বাস্থ্যকর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ