রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বেড়ে চলেছে। প্রতিদিনই ব্যাপক হারে পানি বাড়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন যমুনা পারের বাসিন্দারা।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬০ মিটার। ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

গত চার দিন ধরে আশঙ্কা জনক হারে পানি বাড়ছে। সোমবার (৩ জুন) ৩০ সেন্টিমিটার, মঙ্গলবার (৪ জুন) ৩৭ সেন্টিমিটার ও বুধবার (৫ জুন) ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

একই অবস্থা কাজিপুরের মেঘাই পয়েন্টেও। বৃহস্পতিবার (৬ জুন) সকালে এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২২ মিটার। ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৫৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে পানির উচ্চতা সোমবার (৩ জুন) ৩১ সেন্টিমিটার এবং মঙ্গলবার ও বুধবার ৪৪ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বন্যা পূর্বাভাস ও সতর্কীকেন্দ্রের উদ্ধৃতি দিয়ে জানান, আগামী ৪৮ ঘণ্টার যমুনা নদীর পানি বাড়তে থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ