রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পুলিশ সুপারের মোবাইল ছিনতাই

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মোবাইল ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শহরের ক্লাব রোডের সরকারি বাসার সামনে থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে পুলিশ সুপার কবুতরের খোঁজে তার বাসার সামনে বের হন। এসময় এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ