বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে স্বপন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঘিওর প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওর উপজেলার চাঞ্চল্যকর স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. বিল্লাল মিয়া (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-০৪, সিপিসি-০৩ ও র‌্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ টিম।

শুক্রবার সকালে ১০ টার দিকে মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার মৃত. রুপচান মোল্লার ছেলে। ভোরে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানাধীন হাজী ক‌্যাম্প রোড এলাকা হতে গ্রেফতার করা হয় বিল্লালকে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণ মাধ্যমের বরাত দিয়ে র‍্যাব জানান, ভিকটিমের সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিবাদীদের সাথে উক্ত জমি-জমার বিরোধ নিয়ে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ীর সামনে ভিকটিমের চাচা মো: ফানু মিয়া (৬৫) এর বাড়ীর পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে। এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিমের চাচার বাড়ির পাশের ডোবা ভরাট করতেছিল।

বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল। গত মঙ্গলবার বিকেলে ভিকটিমের মা বাড়িতে থাকাকালীন সময়ে ঘিওর থানাধীন গোলাপনগর সাকিনস্থ ভিকটিমের চাচার বসত বাড়ীর পাশে ফাঁকা জায়গায় ভিকটিমের চাচা এগিয়ে গিয়ে বিবাদীদের ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করতে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

গালিগালাজ শুনে ভিকটিমের বড় ভাইয়ের বউ জহরা (৩২) এসে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের চাচা ও ভাবীকে মারধর শুরু করে। ভিকটিম হৈ চৈ শুনে ঘটনাস্থলে গেলে প্রধান হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মোঃ মনিকা সহ অজ্ঞাতনামা ০৩/০৪ জন সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড, লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি এলোপাথারী মারপিট করে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতঃপর ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের শারীরিক অবস্থা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি যৌথ টিম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ