রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বিএনপি নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতা জিয়া মঞ্চের আহবায়ক আসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি।

শনিবার (৪ অক্টোবর) বিকালে ঢাকা আরিচা মহাসড়ক থানা বাসস্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবারের লোকজন বলেন, ডেফোঢিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তুহিন বাড়িতে ফেরার পথে রাস্তায় একা পেয়ে আওয়ামী লীগের ধোসর নিজাম, বাবুল, আফজাল গং মারধর করে। বিএনপি নেতা আসলাম মারধরের প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে। আবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। অবিলম্বে তার মুক্তি সহ এই মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম জিয়ামঞ্চের সদস্য সচিব ইয়া হিয়া খান, জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফন কবির ও বোরহান উদ্দিন, খলিলুর রহমান সদস্য, শাহিনুর রহমান সদস্য, জাফর ইকবাল, সামির হোসেন। বাংলাদেশ জাতীয়বাদী জিয়া মঞ্চের সদস্যসহ এলাকাবাসি এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ