রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেফতার

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় ভিপি হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। হাবিবুর রহমান খান হাবিব ধামরাই পৌর শহরের মোকামতলা মহল্লার বাসিন্দা মোহাম্মদ লাবু খানের ছেলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে দুপুরের দিকে তাকে ধামরাই পৌর শহরের ইসলামপুর- নয়ারহাট বংশী সেতুর উপর থেকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এসময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা হাবিবকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার হাবিবকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ