বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার ( ০৩ ডিসেম্বর) মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত চলে এই কর্মবিরতি।

এসময় উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট ফুয়াদ হাসান, রবিউল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট উজ্জ্বল মিস্ত্রি, ইউসুফ মিয়া, আব্দুর রহিম, আইয়ুব আলীসহ অন্যান্যরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালেও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

আজকের মধ্যে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ