শনিবার

৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নিহত ১

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রা ত্রীমোড়ের পূর্বপাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় এঘটনা ঘটে।

কালিয়াকৈর জোনাল অফিসের ডিজিএম জানান, বুধবার রাতের কোনো এক সময়ে চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যায়।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ