ধামরাই(ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে অনুমোদনবিহীন দুই ইটভাটা মালিককে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধসহ ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে ধামরাই সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে মেসার্স আমেনা ব্রিকস এবং মেসার্স সান ব্রিকস কার্যক্রম পরিচালনা করে ইট প্রস্তুত করে আসছিল। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভাটা ২টি কার্যক্রম বন্ধ করে দেয়াসহ দুই ভাটা মালককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনার সময় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব সদস্যসহ ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

