মঙ্গলবার

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিন (৩২) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফারিয়া চুয়াডাঙ্গার বাসিন্দা মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ঢাকার মিরপুর বসবাস করে একটি কসমেটিক কোম্পানির মার্কেটিং পদে চাকরি করতেন ফারিয়া তাসনিন। রোববার মার্কেটিং কাজে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান। কাজ শেষে ফেরার পথে ফারিয়া ম্যানহোলের ভেতর পড়ে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সোমবার দুপুর ১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিসহ কয়েকটি টিম ওই ড্রেনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে। দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ