সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফারুক হোসেন জুয়েল

মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে সাটুরিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাটুরিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মদ লুৎফর রহমান, মাইটিভির সাটুরিয়া প্রতিনিধি কাওসার আহম্মেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, কোষাধক্ষ সম্পাদক মাহমুদুল হাসান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ রানা, সাবেক কোষাধক্ষ মো. মইনুল ইসলাম, সাবেক সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাবেক সহভাপতি মো. হোসেন জয়, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম সফিক, দৈনিক ভোরের ডাকের সাটুরিয়া প্রতিনিধি মোতালেব হোসেনসহ আরও অনেকেই।

মতবিনিময় কালে সাংবাদিকরা বলেন, পুলিশ ও সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। এই দুই মহান পেশার মানুষগুলি একসাথে কাজ করলে, সাটুরিয়া থেকে মাদকসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আগামীতে দেশের যে কোন পরিস্থিতিতে পুলিশ ও সাংবাদিকরা একসাথে সাটুরিয়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ