নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছালদলের নেতাকর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন বলেন, আমার একটি জমি ক্রয়কে কেন্দ্র করে একটি মহল আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে রাফিজুল ইসলাম রবিন বলেন, আমি এর নিরপেক্ষ ও সুষ্ঠ বিচার চাই। তদন্তে যদি আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মেনে নিব।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা ছাত্রদের সভাপতি মোঃ রাফিজুল ইসলাম রবিন, ধামরাই উপজেলা ছাত্রদের সহ-সভাপতি নাহিম খান, উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আদিত্য, সাংগঠনিক সম্পাদক মেহেদী ভূইয়া, সিনিয়র দপ্তর সম্পাদক মাহিম সিকদারসহ আনেকেই।

