মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় আরাফাত নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আসুকা পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল আরাফাত (১৮) টাঙ্গাইল সদর আদালত পাড়া ১৩ নং ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে সামিউল রওনা দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে যায়।
পরে পিছন দিক থেকে ঢাকা দ্রুতগামী একটি ট্রাক সামিউল এর উপর দিয়ে ওঠে পালিয়ে যায়। ওই সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সামিউল এর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাওজর সালনা হাইওয়ে পুলিশের সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যায়।
নাওজর সালনা হাইওয়ের থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

