শুক্রবার

১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ধামরাইয়ের দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্টে ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে অংশগ্রহণকারী দল হলো মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি বনাম আশুলিয়া গাজীরচট ফুটবল একাডেমি।

এসময় দেপাশাই বয়েস ক্লাবের ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সামছুল হক।

এসময় বক্তারা বলেন, এ সমাজ থেকে চিরতরে মাদক মুক্ত করতে হলে যুবকদের একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ থেকে মাদক চিরতরে মুক্ত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হুদা খান, কালামপুর কলেজের অধ্যক্ষ এমএ জলিল, মোঃ আব্দুস সামাদ খান, মোঃ আকবর আলী খান, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসলাম হোসেন ও সাধরণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আগামী স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থাী মোঃ ফরহাদ হোসেন, শহিদুল্লাহ, মোঃ আবুল হোসেন, আখতারুজ্জামান, মোঃ এইচএম রোস্তম, মনিরুজ্জামান।

রেফারি হিসেবে খেলা পরিচালনা সাইরুল ইসলাম, ধারাভাষ্যকার ছিলেন মোঃ হুমায়ুন কবির।

খেলা শেষে মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি আশুলিয়া গাজীরচট ফুটবল একাডেমি কে -২-১ গোলে পরাজিত করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ