বুধবার

১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে জিআর চাল ও ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এসব চাল ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ।

আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা এবাদুল হক জাহিদ, ধামরাই উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক রনজিত কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী নিয়োগ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ