বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মৎস্য ও কাঁচা বাজার উদ্বোধন

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ

ধামরাই বাজারে নবনির্মিত মৎস্য ও কাঁচা বাজার ৪টি সিট উদ্বোধন ও বাজারে আরসিসি ঢালাই কাজ পর্যবেক্ষণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক।

বৃহস্পতিবার(১৫ মে) সকাল ১০ ঘটিকার সময় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার। পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন ও দেলোয়ার হোসেন।

ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর আকিব আলী,পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গণি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন,পারভেজ পাঠানসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ