বুধবার

১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ শহরকে বিভক্তকারী অপরিকল্পিত রোড ডিভাইডারের নকশা সংশোধন করে শহরের প্রবেশমুখে গোলচত্ত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার (৯সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সেওতা, জয়রা, মানরা, নারাংগাই এলাকার কয়েকশো মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূইয়া হাবু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও ব্যবসায়ীরা।

মানববন্ধন থেকে বক্তারা অতি দ্রুত গোলচত্বর ও একটি ফ্লাইওবার করা দাবি জানান ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ